ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরীমনির জামিন আবেদন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ২২ আগস্ট ২০২১   আপডেট: ১২:১২, ২২ আগস্ট ২০২১
পরীমনির জামিন আবেদন

বনানী থানার দায়ের করা মাদক মামলায় মহানগর দায়রা জজ আদালতে চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদন করেছেন তার আইনজীবী।

রোববার (২২ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমনির পক্ষে অ্যাডভোকেট মজিবুর রহমান এ জামিন আবেদন করেন। আদালত আগামী ১৩ সেপ্টেম্বর জামিন শুনানির দিন ধার্য করেছেন। 

আরো পড়ুন:

পরীমনির আইনজীবী মজিবুর রহমান বলেন, ‘আমরা সিএমএম আদালতে জামিন আবেদন করেছিলাম। সেখান থেকে জামিন পায়নি। এবার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেছি। ১৩ সেপ্টেম্বর জামিন শুনানি হবে।’

তিনি জানান, ‘অনেক ধরে পরীমনি কারাগারে আছেন। শারীরিকভাবে অসুস্থ তিনি। তার পেশাগত কাজ আটকে আছে। শুটিং বন্ধ রয়েছে। আশা করছি, সবকিছু বিবেচনায় রেখে আদালত তার জামিন মঞ্জুর করবেন।’

গত ৪ আগস্ট বিকেল ৪টার পর পরই বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর আবারও ১৯ আগস্ট একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে শনিবার আবার তাকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন: জামিন চান, আমি পাগল হয়ে যাচ্ছি: আইনজীবীদের পরীমনি

তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে পরীমনি

পরীমনি আবারও রিমান্ডে

আদালতে পরীমনি, রিমান্ড শুনানি দুপুরে

পরীমনির জামিন আবেদন, শুনানি ১৮ আগস্ট

পরীমনিকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেওয়ার নির্দেশ

সাধারণ হাজতির মতো থাকবেন চিত্রনায়িকা পরীমনি 

জামিন নামঞ্জুর, কারাগারে পরীমনি

রিমান্ড শেষে আদালতে পরীমনি

ঢাকা/মামুন/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়