ঢাকা     মঙ্গলবার   ১২ মে ২০২৬ ||  বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

লা রিভের পোশাকে ৭০% পর্যন্ত মূল্যছাড়

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ২১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লা রিভের পোশাকে ৭০% পর্যন্ত মূল্যছাড়

লাইফস্টাইল ডেস্ক : ‘এন্ড অব সিজন সেল’ এর আওতায় ৭০% পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় পোশাক ও অনুষঙ্গ প্রতিষ্ঠান ‘লা রিভ’। শীতের যাবতীয় পোশাকসহ ছাড়ের আওতায় পাওয়া যাবে নারী-পুরুষ ও শিশুদের যেকোনো উৎসব ও ঘরোয়া পোশাক-অনুষঙ্গ।

‘এন্ড অব সিজন সেল’ সম্পর্কে প্রতিষ্ঠানসূত্রে জানা গেছে, পুরুষের সোয়েট শার্ট, জ্যাকেট, হুডি, ক্যাজুয়াল ব্লেজার, ডেনিম, চিনোস ও কার্গো প্যান্টের পাশাপাশি মূল্যছাড়ে পাওয়া যাচ্ছে নিয়মিত, সেমি লং ও শর্ট পাঞ্জাবি, বিভিন্ন ধরনের পায়জামা, টি-শার্ট, ট্রাউজার, ফরমাল শার্ট-প্যান্ট এবং বক্সার।

নারীদের জন্য রুচিশীল ঘরোয়া পোশাক থেকে শুরু করে রয়েছে জ্যাকেট, কোট, সোয়েটার, সালওয়ার কামিজ, টিউনিক এবং শ্রাগসহ ডেনিম ও শাল-এর আকর্ষণীয় সমাহার।

এছাড়াও, পরিবারের ছোটমণিদের জন্য লা রিভ কিডস কর্ণারে রয়েছে জ্যাকেট, সোয়েট শার্ট ও হুডিসহ বিভিন্ন ধরনের প্যান্ট ও পায়জামা।

‘ক্যাশ অন ডেলিভারি’তে ঠিকানায় দেশব্যাপী ঘরে বসে পোশাক হাতে পেয়ে মূল্য পরিশোধ করার সুযোগের পাশাপাশি, পোশাক কেনা যাবে লা রিভের সকল আউটলেট থেকেও।

২০০৯ সালে যাত্রা শুরু করা লা রিভ বাসাবো আগমন সিনেমা কমপ্লেক্সে ফ্ল্যাগশিপ স্টোরসহ ঢাকার বনশ্রী, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, ওয়ারী, বেইলি রোড, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, মোহাম্মাদপুর ও পুলিশ প্লাজাসহ নারায়ণগঞ্জ এবং সিলেটে মোট ১৪টি আউটলেট রয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়