ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভিডিও কলে আ.লীগ নেতাদের নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ১৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভিডিও কলে আ.লীগ নেতাদের নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাস পরিস্থিতির কারণে সাক্ষাৎ না হলেও আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কলের মাধ্যমে নিজের রাজনৈতিক কার্যালয়ে দায়িত্ব পালন করা নেতা ও কর্মচারীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদের মোবাইল ফোনে ভিডিও কল করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ওই কার্যালয়ে থাকা কয়েকজন নেতা ও স্টাফের খোঁজ-খবর নেন তিনি। পরে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

এ সময় দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ড. রোকেয়া সুলতানা, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

করোনা মহামারির কারণে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় এখন নেতাকর্মীশূন্য। নেই কোনো রাজনৈতিক কর্মসূচিও। এর মাঝে প্রতিদিন ওই কার্যালয়ে দাপ্তরিক কাজ করছেন উপ-দপ্তর সম্পাদক সায়েম খান ও কয়েকজন স্টাফ। 

নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি অফিসে দায়িত্ব পালন করা নেতা ও স্টাফদের স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন শেখ হাসিনা।

সায়েম খান রাইজিংবিডিকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভিডিও কলের মাধ্যমে তার রাজনৈতিক কার্যালয়ের নেতাকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কার্যালয়ে কাজ করতে বলেছেন।’


ঢাকা/পারভেজ/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়