ঢাকা     মঙ্গলবার   ১২ মে ২০২৬ ||  বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রশাসনে সচিবসহ ২৫ পদে রদবদল

তরিকুল ইসলাম সুমন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ৩ ফেব্রুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রশাসনে সচিবসহ ২৫ পদে রদবদল

জনপ্রশাসন মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৩ ফেব্রুয়ারি : প্রশাসনে ৫টি সচিব, ১৪টি অতিরিক্ত সচিব এবং ৬টি যুগ্মসচিব পদে রদবদল করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একাধিক প্রজ্ঞাপন জারি করেছে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ আলতাফ আলীকে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনয়র সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব মনজুর হোসেনকে স্থানীয় সরকার বিভাগের সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খানকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ড. খন্দকার শওকত হোসেনকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. গোলাম রব্বানীকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে বদলি করা হয়েছে।

অতিরিক্ত সচিব
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলামকে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রইছউল আলম মন্ডলকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক পদে বদলি করা হয়েছে।

একই আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ হোসেন চৌধুরীকে বেসমারিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ আহমদকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরের প্রধান পরিদর্শক, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) গোলাম মোস্তফাকে বাংলাদেশ জাতীয় সংসদের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব  (ইনসিটু পদে) মো. শফিকুল ইসলাম ও কামালউদ্দিন আহমদেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) বেগম রোকসানা কাদেরকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মো. ফিরোজ সালাহ উদ্দিনকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আলী খান এনডিসি-কে অর্থবিভাগের অতিরিক্ত সচিব, মোহাম্মদ মাহফুজুর রহমানকে অর্থবিভাগের অতিরিক্ত সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুন নাহার বেগমকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব, বিশেষ ভারপ্র্প্তা কর্মকর্তা (অতিরিক্ত সচিব) আ ল ম আব্দুর রহমান এনডিসি-কে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) শরাফ উদ্দিন আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এই আদেশের সঙ্গে গত  ২৪ নভেম্বর  জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুককে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

যুগ্মসচিব
মহিলাবিষয়ক অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) কামাল উদ্দিনকে পরিচালক বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন, সিসিমপুর আউটরিচ প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) এবিএম জাকির হোসেনকে পরিচালক বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন, বদলির আদেশাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান লোকমান হোসেন মিয়াকে সদস্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভাপপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম সচিব মো. আতাউল হক মোল্লাকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।

অপরদিকে  বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের পবিচালক আবু তাহেরকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং স্ট্রেনদেনিং একসেস টু ল্যান্ড অ্যান্ড প্রপার্টিং রাইট ফর অল সিটিজেনস-এর প্রকল্প পরিচালক সত্যব্রত সাহাকে যুগ্মসচিব পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে বদলি করা হয়েছে।

 

রাইজিংবিডি / তরিকুল / শফিক / রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়