ভোট সুষ্ঠু হচ্ছে: মনু
ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কাজী মনিরুল ইসলাম মনু
ঢাকা-৫ আসনের উপনির্বাচনের ভোট সুষ্ঠু হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. কাজী মনিরুল ইসলাম মনু।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা আইডিয়াল স্কুলে ভোটকেন্দ্রে তিনি ভোট দেন। এরপর আমুলিয়া মাদ্রাসার ভোটকেন্দ্রে পরিদর্শন করেন তিনি।কাজী মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ভোট অত্যন্ত সুষ্ঠু হচ্ছে।’
ভোটার উপস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘আমি ৫টি কেন্দ্র পরিদর্শন করেছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছি।’
বিএনপির প্রার্থীর অভিযোগের বিষয়ে বলেন, ‘সালাউদ্দিন আহমেদ শুরু থেকে অভিযোগ করে যাচ্ছেন। তার কোনো ব্যানার, ফেস্টুন নেই, নেই কোনো প্রচারণা। তিনি নালিশ পার্টির লোক। শুধু নালিশ করেই যাচ্ছে। এটা তাদের নির্বাচনী কৌশল।’
ঢাকা/পারভেজ/ইভা