ঢাকা     শুক্রবার   ০৮ মে ২০২৬ ||  বৈশাখ ২৫ ১৪৩৩ || ২১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আমিন বাজার সেতুর নির্মাণকাজের উদ্বোধন

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ৮ এপ্রিল ২০২১  
আমিন বাজার সেতুর নির্মাণকাজের উদ্বোধন

ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, সালেহপুর ও নয়ারহাটে তিনটি সেতু নির্মাণ প্রকল্পের আওতায় আটলেন বিশিষ্ট দ্বিতীয় আমিন বাজার সেতু নির্মাণকাজের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন।

আরো পড়ুন:

উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত ছিলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর, ঢাকা সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দীন খান, প্রকল্প পরিচালক, জেলা এবং উপজেলা প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, গাবতলী বাস টার্মিনালের সামনের সড়কের যানজট নিরসন ও ঢাকা-আরিচা মহাসড়কের চলাচল নির্বিঘ্ন করতে বিদ্যমান আমিন বাজার সেতুর পাশের পুরাতন স্টিল ব্রিজটি তুলে আটলেন বিশিষ্ট নতুন সেতু নির্মাণ করা হচ্ছে।

উল্লেখ্য, ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, সালেহপুর এবং নয়ারহাটে তিনটি সেতু নির্মাণের লক্ষ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়। দ্বিতীয় আমিন বাজার সেতুটি এ প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে। আট লেনের সেতু ছাড়াও সেতুর দুপ্রান্তে প্রায় দেড় কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে। সরকারের নিজস্ব অর্থায়নে প্রায় দুইশ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দুইশ তেত্রিশ মিটার দীর্ঘ দ্বিতীয় আমিন বাজার সেতু।

হাসনাত/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়