ঢাকা     মঙ্গলবার   ২৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩ || ১০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশকে আরও ১৮ লাখ ফাইজারের টিকা দিলো যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৭, ১৯ ডিসেম্বর ২০২১  
বাংলাদেশকে আরও ১৮ লাখ ফাইজারের টিকা দিলো যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে আরও ১৭ লাখ ৮০ হাজার ডোজ ফাইজারের টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র।

রোববার (১৯ ডিসেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

আরো পড়ুন:

দূতাবাস জানায়, এ নিয়ে বাংলাদেশকে মোট ১ কোটি ৮৫ লাখ ডোজ করোনার টিকা দিলো যুক্তরাষ্ট্র। আরও কয়েক কোটি ডোজ আসার পথে।

করোনা মোকাবিলার লড়াই শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলেও মার্কিন দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়েছে।

দূতাবাস জানায়, বাংলাদেশে চলমান টিকাদান কার্যক্রমকে সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি সব জেলায় টিকা সংরক্ষণ, পরিবহন ও নিরাপদে ফাইজারের টিকা দেওয়ার ক্ষেত্রে সহায়তা করা হবে।

মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেছেন, ‘আমরা বাংলাদেশকে আরেক দফায় ফাইজার টিকা উপহার দিতে পেরে গর্বিত। যুক্তরাষ্ট্রের এ উপহার বাংলাদেশ সরকারকে টিকাদান কার্যক্রমের গতি ধরে রাখতে সহায়তা করবে। বছরের শেষ নাগাদ ৪০ ভাগ জনসংখ্যাকে টিকাদানের আওতায় আনার লক্ষ্য অর্জনে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।’

গত ২৭ নভেম্বর বাংলাদেশকে ১৭ লাখ ৯০ হাজার ডোজ ফাইজারের টিকা দেয় যুক্তরাষ্ট্র। এর আগে গত ২৩ নভেম্বর বাংলাদেশকে ১৮ লাখ ফাইজারের টিকা দেয় দেশটি।

প্রসঙ্গত, সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, গত ১০ নভেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) অ্যান্টনি ব্লিংকেনের সঞ্চালনায় করোনাবিষয়ক এক বৈঠকে (মন্ত্রী পর্যায়ের) বাংলাদেশকে আরও ১ কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের টিকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়