ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডেমরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত

মেডিকেল প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২১, ২৯ জানুয়ারি ২০২২  
ডেমরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত

রাজধানীর ডেমরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. সাইফুল ইসলাম (৩০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। শনিবার (২৯ জানুয়ারি) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মামা ফারুক আলী বলেন, ‘সাইফুল নিজেই ট্রাকটির মালিক। ভোররাতে ট্রাক চালিয়ে বাসায় ফিরছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর জখম হন। রক্তাক্ত অবস্থায় ডেমরা থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ’

আরো পড়ুন:

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে আমরা ঢামেকে গিয়ে তার মরদেহ শনাক্ত করি। ধারণা করা হচ্ছে, হয়তো কোনও ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যেতে পারে।’

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারেস মিয়া বলেন, ‘ডেমরা থানার অদূরে ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে এক যুবককে ছুরিকাঘাত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।’

বুলবুল/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়