ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিল্পী সমরজিৎ রায় চৌধুরী মারা গেছেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ৯ অক্টোবর ২০২২   আপডেট: ১৬:৩৫, ৯ অক্টোবর ২০২২
শিল্পী সমরজিৎ রায় চৌধুরী মারা গেছেন

শিল্পী সমরজিৎ রায় চৌধুরী আর নেই। রোববার (৯ অক্টোবর) দুপু‌রে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

ঢাবি চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন রাইজিংবি‌ডি‌কে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার সকাল ১০টায় শ্রদ্ধা জানাতে তার মরদেহ চারুকলা ইনস্টিটিউটে রাখা হবে।

সমরজিৎ রায় ১৯৬০ সালে তৎকালীন সরকারি আর্ট ইনস্টিটিউট (বর্তমান চারুকলা অনুষদ) গ্রাফিক ডিজাইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। ১৯৬০ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে যোগ দেন এবং সেখানে ৪৩ বছর চাকরিজীবন শেষে অধ্যাপক হিসেবে ২০০৩ সালে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির চারুকলা এবং প্রদর্শন কলা বিভাগের ডিন হিসেবে ২০১০ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুপারনিউমারেরি অধ্যাপক হিসেবে যোগ দেন।

১৯৩৭ সা‌লে জন্ম নেওয়া সমরজিৎ রায় চৌধুরী গ্রাফিক ডিজাইনে স্নাতক ডিগ্রি অর্জন করলেও প্রথম থেকেই সৃজনশীল সুকুমার শিল্পচর্চায় করেছেন এবং নিরীক্ষাধর্মী শিল্পচর্চার সঙ্গে জড়িত ছিলেন। চিত্রকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৪ সালে তাকে একুশে পদকে ভূষিত করে।

মেয়া/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়