ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় বাংলাদেশের নিন্দা

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫০, ৪ জুলাই ২০২৩   আপডেট: ২২:৫১, ৪ জুলাই ২০২৩
ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় বাংলাদেশের নিন্দা

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ফিলিস্তিনিদের বিরুদ্ধে বারবার ইসরায়েলের আক্রমণ এবং আগ্রাসনকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে বাংলাদেশ। ইসরায়েলি বাহিনীর দ্বারা মৌলিক নাগরিক অধিকার, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং চুক্তির বারবার লঙ্ঘনের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ।

এই ধরনের হামলার সমাপ্তি ও মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ একটি সার্বভৌম ও স্বাধীন আবাসভূমির জন্য ফিলিস্তিনের জনগণের অনস্বীকার্য অধিকারকে দৃঢ়ভাবে সমর্থন করে।

দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে নিজ অবস্থান পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।

ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান শুধু সংলাপ ও কূটনীতির মাধ্যমেই সম্ভব। এ লক্ষ্যে কাজ করার জন্য সব পক্ষকে বাংলাদেশ আহ্বান জানায়।

উল্লেখ্য, সোমবার জেনিন শিবিরে ইসরায়েলি হামলায় ৮ ফিলিস্তিনি নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হন।

হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়