ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ৪ সেপ্টেম্বর ২০২৪  
নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগ চেয়ে ইসির সামনে বিক্ষোভ করেছে ‘নাগরিক সমাজ’ নামে একটি সংগঠন। 

বুধবার (৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে তারা এ বিক্ষোভ সমাবেশ করেন। বি‌ক্ষো‌ভে নির্বাচন কমিশনের সংস্কারেরও দাবি করেছে তারা।

প‌রে ইসি সংস্কারের দাবি সম্বলিত ব্যানার টানিয়ে দেওয়া হয়।

বিক্ষোভে নির্বাচন কমিশনের পদত্যাগের পাশাপাশি সাবেক প্রধান নির্বাচন কমিশনার এম নুরুল হুদা ও রকিব উদ্দিন আহমেদের বিচার চাওয়া হয়।    

এসআর‌পি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়