ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন নতুন দেশ গড়া সম্ভব হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৩, ১৪ এপ্রিল ২০২৫   আপডেট: ২০:১৪, ১৪ এপ্রিল ২০২৫
‘সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন নতুন দেশ গড়া সম্ভব হবে’

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী বলেছেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং সম্ভাবনাকে বাস্তবায়ন করা সম্ভব হবে।”

আরো পড়ুন:

সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে নগর ভবন প্রাঙ্গণে  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন  আয়োজিত বর্ষবরণ উৎসব অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব এ প্রত্যাশা ব্যক্ত করেন।

সচিব বলেন, “ইউনেস্কো কর্তৃক পয়লা বৈশাখের শোভাযাত্রাকে "মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে ঘোষণা করা হয়েছে। আজকের এই আনন্দ শোভাযাত্রায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছে, যা বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার পথে আমাদের অগ্রগামী করবে।”

বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ এবং আহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন স্থানীয় সরকার বিভাগের সচিব। সারা বছর দেশের মানুষের জীবন আনন্দ এবং সুন্দরভাবে যেনো কাটে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এদিকে, সকালে আনন্দ শোভাযাত্রা দিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশন এর বর্ষবরণ উৎসব শুরু করা হয়। এছাড়া উৎসব মঞ্চে সংগীত, নৃত্য এবং নাটিকার আয়োজন করা হয়। নগর ভবনের সম্মুখ প্রাঙ্গণে ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের সচিব।

উৎসবে দক্ষিণ সিটি কর্পোরেশন এর প্রশাসক, স্থানীয় সরকার বিভাগ এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এর কর্মকর্তাসহ বিভিন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঢাকা/আসাদ/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়