ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রিটার্নিং অফিসারের কাছে পৌঁছেছে ১১ লাখ ৪৩ হাজার পোস্টাল ভোট

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ১২ ফেব্রুয়ারি ২০২৬  
রিটার্নিং অফিসারের কাছে পৌঁছেছে ১১ লাখ ৪৩ হাজার পোস্টাল ভোট

প্রবাস ও দেশের অভ্যন্তর থেকে ভোটদান সম্পন্ন করে পাঠানো ১১ লাখ ৪৩ হাজার ৮৪৫টি পোস্টাল ভোট রিটার্নিং অফিসার গ্রহণ করেছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় পোস্টাল ভোট বিডি অ্যাপ থেকে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

পোস্টাল ব্যালট গ্রহণের পর রিটার্নিং অফিসার ব্যালটগুলো সংশ্লিষ্ট জেলার সংসদীয় আসন অনুযায়ী পৃথক বাক্সে সংরক্ষণ করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রবাসে নিবন্ধিত ভোটার ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন ও দেশের অভ্যন্তর থেকে(ভোটের কাজে নিয়োজিত সরকারি চাকরিজীবী) নিবন্ধিত ভোটার ৭ লাখ ৬১ হাজার ১৪২ জন। নিবন্ধিত ভোটারদের মধ্যে আইনি হেফাজতে থাকা ভোটার রয়েছেন ৬ হাজার ২৪০ জন।

নির্বাচন কমিশন জানিয়েছে, নিবন্ধিত সকল ভোটারের কাছে পোস্টাল ভোটের ব্যালট পাঠানো হয়েছে। ভোটাররা ভোটদান শেষে পোস্টাল ব্যালট ফেরত পাঠাচ্ছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে।  নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটের দিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যেসব পোস্টাল ভোটের ব্যালট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাবে, শুধু সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত হবে।

ঢাকা/এমএসবি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়