ঢাকা     শনিবার   ২১ মার্চ ২০২৬ ||  চৈত্র ৮ ১৪৩২ || ১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪০, ২১ মার্চ ২০২৬  
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত 

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাতে নামাজ আদায় করেন স্পিকার

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লিরা জামাতে অংশগ্রহণ করেন। 

এ বছর প্রথমবারের মত নারীদের জন্য ঈদের জামাতের ব্যবস্থা করা হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিজ কানিজ মওলা জামাতে অংশগ্রহণ করেন।

স্পিকারের নির্দেশনা মোতাবেক মুসল্লিদের সুবিধার্থে এবং বৈরী আবহাওয়ার কথা বিবেচনা করে টানেলের নীচে জামাতের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করা হয়। নামাজ শেষে মুসল্লিদের মধ্যে খেজুর পরিবেশন করা হয়।

জামাত ও খুতবা শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র ইমাম মুহাম্মদ ছাইফুল্লাহ।

ঈদের জামাত শেষে স্পিকার সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলী ও শুভেচ্ছা বিনিময় করেন। 

ঢাকা/এএএম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়