ঢাকা     মঙ্গলবার   ২৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩ || ৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কোরবানির চামড়া ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম খুলল বাণিজ্য মন্ত্রণালয়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ২৪ মে ২০২৬  
কোরবানির চামড়া ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম খুলল বাণিজ্য মন্ত্রণালয়

ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর কাঁচা চামড়া নষ্ট রোধ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ জন্য মন্ত্রণালয়ে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম।

রোববার (২৪ মে) মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে উপসচিব নাসরিন সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ এপ্রিল আন্তমন্ত্রণালয় সভায় কোরবানির পশুর চামড়া যথাযথভাবে ছাড়ানো, পর্যাপ্ত লবণ ব্যবহার এবং কাঁচা চামড়ার সঠিক সংরক্ষণের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে জনসচেতনতা বাড়াতে দেশের সরকারি-বেসরকারি সব টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে বার্তা প্রচারের অনুরোধ জানানো হয়েছে।

কোরবানির চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম চালু আছে। এ বিষয়ে কোনো সমস্যা বা অভিযোগ থাকলে হটলাইন নম্বর ০১৬১৭-৩৩৮০৬৭ এ যোগাযোগ করতে বলা হয়েছে। ঈদের সময় পাওয়া কাঁচা চামড়া যাতে নষ্ট না হয় এবং বাজার ব্যবস্থায় কোনো বিশৃঙ্খলা না হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা/এএএম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়