ঢাকা     শুক্রবার   ১৯ জুন ২০২৬ ||  আষাঢ় ৫ ১৪৩৩ || ৩ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

নায়িকা-গায়িকার সঙ্গে ঘর বেঁধেছেন যেসব তারকা ফুটবলার

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ১৯ জুন ২০২৬   আপডেট: ১০:৩৬, ১৯ জুন ২০২৬
নায়িকা-গায়িকার সঙ্গে ঘর বেঁধেছেন যেসব তারকা ফুটবলার

তারকা ফুটবলাররা বছর জুড়েই আলোচনায় থাকেন। ব্যক্তিগত জীবন এ আলোচনার আগুনে বহুবার ঘি ঢেলেছে। কারণ শোবিজ অঙ্গনের তারকাদের সঙ্গে ক্রীড়াঙ্গনের তারকাদের প্রেম-বিয়ে নতুন কিছু নয়। বিশ্বের অনেক তারকা ফুটবলার রয়েছেন, যারা জনপ্রিয় নায়িকা-গায়িকার সঙ্গে প্রেম করে ঘর বেঁধেছেন। এমন কয়েকটি জুটি নিয়ে এই প্রতিবেদন—

আরো পড়ুন:

 

আন্দ্রে গ্রে-লি অ্যান
জ্যামাইকান বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার আন্দ্রে গ্রে। ২০১৬ সালে স্পেনের মার্বেলায় ব্রিটিশ গায়িকা-অভিনেত্রী লি অ্যান পিনকের সঙ্গে এই স্ট্রাইকারের প্রথম পরিচয় হয়। এরপর তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। ২০১৮ সালে বাগদান সারেন। ২০২০ সালে একসঙ্গে কাটানোর চার বছর পূর্তি উদযাপন করেন। ২০২১ সালে যমজ সন্তানের জন্ম দেন লি। ২০২৩ সালের ২৩ জুন জ্যামাইকাতে বিয়ে করেন এই যুগল। দুই কন্যাসন্তান নিয়ে দাম্পত্য জীবনে দারুণ সময় পার করছেন তারা।

 

ল্যান্ডন ডোনোভান-বিয়াঙ্কা
সর্বকালের অন্যতম সেরা আমেরিকান ফুটবলার ল্যান্ডন ডোনোভান। ২০০৬ সালের ৩১ ডিসেম্বর মার্কিন অভিনেত্রী বিয়াঙ্কার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১০ সালের ২৩ ডিসেম্বর এ সংসার ভেঙে যায়। ‘রুলস অব এনগেজমেন্ট’ সিরিজে জেনিফার ‘মর্গান’ চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন বিয়াঙ্কা। 

 

সার্জিও রামোস-পিলার
রিয়েল মাদ্রিদ ও স্পেনের কিংবদন্তি ডিফেন্ডার সার্জিও রামোস। ২০১২ সালের শেষের দিকে স্প্যানিশ মডেল-মিডিয়া ব্যক্তিত্ব পিলার রুবিওর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। ফিফা ব্যালন ডি’অর সময়ে এ সম্পর্কের কথা স্বীকার করেন তারা। ২০১৮ সালের ১৬ জুলাই বাগদান সারেন তারা। ২০১৯ সালের ১৫ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ দম্পতির চারজন পুত্রসন্তান রয়েছে।

 

পিটার ক্রাউচ-অ্যাবে ক্ল্যান্সি
প্রিমিয়ার লিগের জনপ্রিয় ইংলিশ তারকা ফুটবলার পিটার ক্রাউচ। ২০০৫ সালে একটি নাইটক্লাবে ব্রিটিশ মডেল-মিডিয়া ব্যক্তিত্ব অ্যাবে ক্ল্যান্সির সঙ্গে পরিচয় হয় পিটারের। ২০০৬ সালে প্রেমের সম্পর্কে জড়ান তারা। ২০০৯ সালের জুলাই মাসে বাগদান সারেন এই যুগল। ২০১১ সালের ৩০ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন পিটার-অ্যাবে। দেড় দশকের দাম্পত্য জীবনে তাদের দুটি কন্যাসন্তান রয়েছে। 

 

ডেভিড বেকহ্যাম-ভিক্টোরিয়া
প্রাক্তন ইংলিশ ফুটবলার ডেভিড রবার্ট জোসেফ বেকহ্যাম। ডেভিড বেকহ্যাম নামে বিশ্বব্যাপী অধিক পরিচিত। ব্রিটিশ সংগীতশিল্পী, ফ্যাশন ডিজাইনার ভিক্টোরিয়া বেকহ্যামকে ভালোবেসে বিয়ে করেছেন ডেভিড। ফুটবল ও বিনোদন জগতের সবচেয়ে আলোচিত ‘পাওয়ার কাপল’-এর মধ্যে এ জুটি অন্যতম। ওল্ড ট্র্যাফোর্ডে একটি ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন ভিক্টোরিয়া। ১৯৯৯ সালের ৪ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এরপর থেকে বিশ্বের অন্যতম জনপ্রিয় সেলিব্রিটি দম্পতি ‘পশ অ্যান্ড বেকস’ নামে পরিচিত। এ দম্পতির চারটি সন্তান রয়েছে।

*ফোর ফোর টু অবলম্বনে

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়