ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

রইস হত্যার বিচার দা‌বি‌তে কা‌লো পতাকা মি‌ছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৮, ৬ মে ২০২৫  
রইস হত্যার বিচার দা‌বি‌তে কা‌লো পতাকা মি‌ছিল

সংগঠ‌নের নগর দক্ষিণের সা‌বেক সভাপতি মোহাম্মদ রইস উদ্দিন হত‌্যার বিচার এবং চলমান অব‌রো‌ধে গ্রেপ্তারকৃত নেতাকর্মী‌দের মু‌ক্তির দা‌বি‌তে রাজধানীসহ বি‌ভিন্ন স্থা‌নে কা‌লো পতাকা মি‌ছিল ও সমা‌বেশ ক‌রে‌ছে ইসলামী ছাত্রসেনা।

ঢাকা নগরের উদ্যোগে মঙ্গলবার বিকা‌লে জাতীয় প্রেসক্লাবের সাম‌নে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।

সেনা নেতা মোহাম্মদ হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট নেতা গোলাম মাহমুদ ভূইয়া মানিক। প্রধান বক্তা ছিলেন যুবসেনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু নাসের মুসা।

বক্তারা বলেন, ‘রইসের হত্যাকাণ্ড সম্পুর্ণ পরিকল্পিত। এ হত্যাকাণ্ডের পেছনে বড় একটা শক্তি কাজ করছে। পুলিশের অবহেলা ও মব জাস্টিসের কারণে এমন পরিস্থিতির শিকার রইস। রইসের হত্যাকারীকে গ্রেপ্তার না করে বরং বিচারপ্রার্থীকে গ্রেপ্তার করে পূবাইল থানার ওসি একটি খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

তারা ব‌লেন, ‘রইস উদ্দিন হত্যার বিচার নির‌পেক্ষ সরকা‌রের যেখা‌নে করা উচিত ছিল, সেখা‌নে পু‌লিশ মামলা পর্যন্ত নেয়‌নি। বরং রাজপ‌থে আন্দোলন ক‌রে পু‌লিশকে মামলা নিতে বাধ‌্য করা হ‌য়ে‌ছে। এখনও তার খুনিদের গ্রেপ্তার করা হয়‌নি।’

“যত বাধাই আসুক, খুনি‌দের গ্রেপ্তার না করা পর্যন্ত আমা‌দের আন্দোলন চল‌বে।”

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পীর ফকির মুসলিম উদ্দীন আহমাদ নুরী আলউলুবী, অ্যাডভোকেট হেলাল উদ্দীন, পীর মুখতার রেজা মাসুমী, মুফতি শাহাদাত আলী হোসাইন, মুহাম্মদ আব্দুল হাকিম, কাজী মুহাম্মদ জসিম উদ্দীন নুরী, ইঞ্জিনিয়ার আলম জালালী, গোলাম মোস্তফা নিরব, ইঞ্জিনিয়ার মাহবুব রাজ, মোহাম্মদ মাসউদ হোসাইন, হাফেজ মোহাম্মদ জাহিদুর রহমান, মোহাম্মদ রিদওয়ান রেজভী, আবুল হাসান, বুলবুল আহমদ মোমেনশাহী প্রমুখ।

সমা‌বেশ শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি কালো পতাকা মিছিল বের ক‌রেন নেতাকর্মীরা। মি‌ছিল‌টি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দৈনিক বাংলামোড়ে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়