ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মির্জা আব্বাস

‘প‌রি‌স্থি‌তি ঘোলাটে করার চেষ্টা করছে, জনগণ ব্যালটের মাধ‌্যমে জবাব দেবে’

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৫:০৯, ১২ ফেব্রুয়ারি ২০২৬
‘প‌রি‌স্থি‌তি ঘোলাটে করার চেষ্টা করছে, জনগণ ব্যালটের মাধ‌্যমে জবাব দেবে’

বৃহস্প‌তিবার দুপু‌রে শাহজানপু‌রে মির্জা আব্বাস ম‌হিলা ক‌লে‌জ কেন্দ্র পরিদর্শন করেন ঢাকা-৮ আস‌নে বিএন‌পির প্রার্থী মির্জা আব্বাস। ছবি: রাইজিংবিডি

একটা গোষ্ঠী প‌রি‌স্থি‌তি ঘোলা‌টে করার চেষ্টা করছে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন ঢাকা-৮ আস‌নে বিএন‌পির প্রার্থী মির্জা আব্বাস।

বৃহস্প‌তিবার (১২ ফেব্রুয়ারি) দুপু‌রে শাহজানপু‌রে মির্জা আব্বাস ম‌হিলা ক‌লে‌জ কেন্দ্রে ভোটদান শে‌ষে একথা ব‌লেন।

আরো পড়ুন:

ভোট‌কে‌ন্দ্র প‌রিদর্শন ক‌রে নির্বাচনি প‌রি‌বেশ কেমন দেখ‌লেন জবা‌বে মির্জা আব্বাস ব‌লেন, “এখন পর্যন্ত সুষ্ঠু‌ভাবে ভোট হ‌চ্ছে। কো‌নো ঝা‌মেলা দে‌খি নাই। অপ্রী‌তিকর কো‌নো ঘটনার খবর পাইনি।” 

এজেন্ট ঢুক‌তে দেওয়া হয়‌নি প্রতিদ্বিন্দ্বী প্রার্থী এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর অভিযোগ প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, “এটা আমার জানা নেই। আমি এই এলাকায় ৫/৬ বার নির্বাচন করেছি। এমন অভিযোগ কোন সময় শুনিনি।” 

তি‌নি ব‌লেন, “একটা গোষ্ঠী প‌রি‌স্থি‌তি ঘোলা‌টে করার চেষ্টা করছে। এটা জনগণ ব্যালটের মাধ্যমে জাবাব দেবে ব‌লেন।” 

ফলাফল যাই হোক মেনে নেবেন কি না জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, “কোনো ইঞ্জিনিয়ারিং ফল মনে নেওয়া হবে না।

এর আগে মির্জা আব্বাস নি‌জের কেন্দ্রে জোর খাটা‌চ্ছেন বলে অভিযোগ ক‌রে‌ন ওই আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

পা‌টোয়ারী চ‌লে যাওয়ার কিছুক্ষণ পর নির্বাচ‌নি কে‌ন্দ্রে আসেন মির্জা আব্বাস। 

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়