ঢাকা     শনিবার   ০২ মে ২০২৬ ||  বৈশাখ ১৯ ১৪৩৩ || ১৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সরকার জনগণের রায় অস্বীকার করছে: আখতার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ২ মে ২০২৬  
সরকার জনগণের রায় অস্বীকার করছে: আখতার

এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রায় ৭০ শতাংশ জনগণ গণভোটে একপক্ষে মত দেওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐকমত্য তৈরি হয়েছিল। সে অনুযায়ী দ্রুত সংস্কার বাস্তবায়নের প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখলাম, সরকার গঠন করার পর সেই প্রতিশ্রুতি থেকে সরে আসা হয়েছে। গণভোটের রায় বাস্তবায়নের পরিবর্তে সেটিকে কখনো ‘প্রতারণার দলিল’, কখনো ‘অসাংবিধানিক’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।”

শনিবার (২ মে) রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট শীর্ষক জাতীয় কনভেনশন’ নিয়ে এক সংবাদ সম্মেলন এ বলেন তিনি।  

আরো পড়ুন:

তিনি বলেন, “গণভোটে জনগণের স্পষ্ট মতামত থাকা সত্ত্বেও সরকার সেই রায় অস্বীকার করেছে। সংবিধান সংস্কার পরিষদ গঠন করা তাদের দায়িত্ব ছিল, কিন্তু তারা তা করেনি। সংবিধানের মৌলিক কাঠামোয় পরিবর্তন আনতে হলে একটি উচ্চতর কাঠামোর প্রতিষ্ঠান প্রয়োজন। সেই প্রয়োজন থেকেই সংবিধান সংস্কার পরিষদের ধারণা এসেছে, যা আগে কোনো দলই প্রত্যাখ্যান করেনি।”

আখতার হোসেন বলেন, “দেশজুড়ে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইনের পর হঠাৎ দাম বাড়ানো হলো, এরপর আবার লাইন উধাও হয়ে গেল এটা স্বাভাবিকভাবে প্রশ্ন তৈরি করে।”

এনসিপির সদস্য সচিব বলেন, “যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, তাদের জন্য খুব সামান্য অর্থ ফেরত দিলেই মালিকানা ফিরে পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। এতে ভবিষ্যতে আরো বড় ধরনের লুটপাটের পথ খুলে যাবে।”

ঢাকা/রায়হান/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়