ঢাকা     শনিবার   ০২ মে ২০২৬ ||  বৈশাখ ১৯ ১৪৩৩ || ১৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সোনারগাঁয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৯, ২ মে ২০২৬  
সোনারগাঁয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ মে) দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিটে উপজেলার টিপুর্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বরিশাল জেলার কাজীরহাট থানার মৃত সেকান্দার আলী মাঝির ছেলে ট্রাক চালক মোহাম্মদ আলী (৩৫) এবং খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার আব্দুল খালেক খলিফার ছেলে মো. মনির খলিফা (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে টিপুর্দী এলাকায় একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন-২০-১০৯৯) নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং নিহত দুজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে ধীরগতি দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামিম শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা/তারা//

সর্বশেষ

পাঠকপ্রিয়