ঢাকা     বুধবার   ২৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৩ ১৪৩৩ || ১০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিমান বাহিনীতে আবেদনের সময় বাড়ল

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ২৬ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ২২:১৬, ২৬ ফেব্রুয়ারি ২০২২
বিমান বাহিনীতে আবেদনের সময় বাড়ল

বাংলাদেশ বিমান বাহিনীর ৮৬ বাফা কোর্সে অফিসার ক্যাডেট পদে আবেদন করার সময় বাড়ল। বাংলাদেশ বিমান বাহিনী তাদের ওয়েবসাইট ও মুঠোফোনের খুদেবার্তায় এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে আবেদন করা যাবে ১০ এপ্রিল ২০২২ পর্যন্ত। এর আগে আবেদনের সময়সীমা ছিল ২৭ ফেব্রুয়ারি, ২০২২। বর্ধিত সময়ের পরীক্ষার তারিখ ৬, ৮, ১৫ মার্চ এবং ৩, ৫, ১০, ১২ এপ্রিল।

আরো পড়ুন:

অফিসার ক্যাডেট হিসেবে চারটি শাখায় জনবল নেবে বিমান বাহিনী। শাখাগুলো হলো জিডি (পি), লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি/মিটিওরলজিক্যাল, ফিন্যান্স, অ্যাডমিন। পুরুষ ও নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

জিডি (পি): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ–৪.৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড- ‘এ’। ও লেভেলে পদার্থ ও গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড- ‘বি’ এবং এ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড- ‘বি’।

লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি/মিটিওরলজিক্যাল: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ–৪.৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড- ‘এ’। ও লেভেলে পদার্থ ও গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড- ‘বি’ এবং এ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড- ‘বি’। 

ফিন্যান্স: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৪.৫০ এবং উভয় পরীক্ষায় গণিত/হিসাব বিজ্ঞানে ন্যূনতম লেটার গ্রেড- ‘এ’। ও লেভেলে গণিত/হিসাব বিজ্ঞানসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড- ‘বি’ এবং এ লেভেলে গণিত/হিসাব বিজ্ঞানসহ কমপক্ষে দুইটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড- ‘বি’।

অ্যাডমিন: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় যেকোনো শাখায় ন্যূনতম জিপিএ–৪.৫০। ও লেভেলে কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড- ‘বি’ এবং এ লেভেলে দুইটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড- ‘বি’।

শারীরিক যোগ্যতা

* পুরুষ: সকল শাখার প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি। বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি। প্রার্থীদের ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করতে হবে। জিডি (পি) শাখার প্রার্থীদের দৃষ্টিশক্তি ৬/৬ এবং কালার পারসেপশন স্ট্যান্ডার্ড-১ থাকতে হবে, অন্যান্য শাখার প্রার্থীদের চোখের দৃষ্টিশক্তি বিধি অনুসারে।  

* নারী: জিডি (পি) শাখার প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, অন্যান্য শাখার প্রার্থীদের কমপক্ষে ৬২ ইঞ্চি। সকল শাখার প্রার্থীদের বুকের মাপ কমপক্ষে ২৮ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি। প্রার্থীদের ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করতে হবে।জিডি (পি) শাখার প্রার্থীদের দৃষ্টিশক্তি ৬/৬ এবং কালার পারসেপশন স্ট্যান্ডার্ড-১ থাকতে হবে, অন্যান্য শাখার প্রার্থীদের চোখের দৃষ্টিশক্তি বিধি অনুসারে।

অন্যান্য যোগ্যতা

প্রার্থীদের বাংলাদেশি পুরুষ/মহিলা নাগরিক হতে হবে। প্রার্থীদের বয়স ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছর (৭ জুলাই ২০২২ তারিখে)। পদগুলোতে আবেদনের জন্য শুধু অবিবাহিত প্রার্থীরাই গ্রহণযোগ্য।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনের জন্য www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটে লগইন করে Apply Now ট্যাবে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের শেষ তারিখ ১০ এপ্রিল ২০২২।

৮৭ বাফা কোর্সে অফিসার ক্যাডেট পদে আবেদন

বাংলাদেশ বিমান বাহিনী সম্প্রতি ৮৭ বাফা কোর্সে অফিসার ক্যাডেট পদে জনবল নিয়োগেরও বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর ২০২২। বিস্তারিত জানতে পড়ুন: বাংলাদেশ বিমানবাহিনী নিচ্ছে অফিসার ক্যাডেট (৮৭ বাফা কোর্স)

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়