ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনুশীলনে যোগ দেননি মেসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫৩, ১ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১২:১৩, ১ সেপ্টেম্বর ২০২০
অনুশীলনে যোগ দেননি মেসি

স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমের সূচি প্রকাশিত হয়েছে সোমবার (৩১ আগস্ট)। এদিন সন্ধ্যায় ২০২০-২১ মৌসুমকে সামনে রেখে নতুন কোচ রোনাল্ড কোম্যানের তত্ত্বাবধানে প্রথম অনুশীলন শুরু করে বার্সেলোনার খেলোয়াড়রা। যথাসময়ে একে একে সব খেলোয়াড়রা এলেও লিওনেল মেসি আসেননি। এমনকি পিসিআর টেস্টও করাননি। তাকে দেখাই যায়নি এদিন।

অবশ্য লিওনেল মেসি বার্সা ছাড়ছেন এটা বিশ্বের কোটি কোটি ভক্তের জন্য শকওয়েব হয়ে দেখা দিয়েছে। এমন সময় জানা যাচ্ছে শুধু মেসি নন, বার্সা ছাড়ছেন ইভান রাকেটিচও। তিনি যাচ্ছেন সেভিয়ায়।

আরো পড়ুন:

মেসির বার্সা ছাড়ার ঘোষণায় থমথমে পরিবেশ বিরাজ করছে কাতালানে। মেসিও মুখ ফুটে কিছু বলছেন না। অনেকে মনে করছেন মেসির কথা বলা উচিত। তার অবস্থান পরিস্কার করা উচিত। 

যেমনটা মনে করছেন দেপোর্টিভো লা করুনার কিংবদন্তি ফ্রান, ‘আসলে এটা একটা জটিল অবস্থা তৈরি করেছে। এটা সবার জন্যই অসহনীয় ও যন্ত্রণাদায়ক। সুতরাং মেসির উচিত একটি সংবাদ সম্মেলন ডেকে সবকিছু পরিস্কার করা। এতে সে নিজেও কিছুটা হাল্কা হবে। ভক্ত-সমর্থকরাও পরিস্কার একটা ধারনা পাবে।’

সোমবার মেসির কাজিন ম্যাক্সি বিয়ানচুচি জানিয়েছেন তার কখনো মনে হয়নি যে মেসি বার্সেলোনা ছাড়বেন। এখন মেসি যদি বার্সা ছাড়েন তাহলে ধরে নিতে হবে যে তিনি এখানে সুখী নন, ‘আমি ভেবেছিলাম মেসি হয়তো কখনো বার্সেলোনা ছাড়বে না। কিন্তু এখন আমার মনে হচ্ছে তার সেখানেই যাওয়া উচিত যেখানে সে সুখী থাকবে। যদি সে বার্সেলোনা ছাড়ে তার মানে হল সে এখানে সুখী নয় কিংবা সে নতুন চ্যালেঞ্জ নিতে চায়।’

সোমবারই মেসির বাবা হোর্হের বার্সেলোনায় ফেরার কথা রয়েছে। এদিনই তিনি বার্সা কর্তপক্ষের সঙ্গে বসতে পারেন এবং তার ছেলের ভবিষ্যত নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনা করতে পারেন।

অবশ্য কয়েকটা সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে লিওনেল মেসির আগমণ উপলক্ষ্যে একটি অভ্যর্থনামূলক ভিডিও তৈরি করার প্রস্তুতি নিচ্ছে ম্যানচেস্টার সিটি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়