ঢাকা     মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ৪ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হাড্ডাহাড্ডি লড়াই শেষে অলিম্পিক থেকে রোমান সানার বিদায়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ২৭ জুলাই ২০২১   আপডেট: ১১:৫৫, ২৭ জুলাই ২০২১
হাড্ডাহাড্ডি লড়াই শেষে অলিম্পিক থেকে রোমান সানার বিদায়

হাড্ডাহাড্ডি লড়াই শেষে টোকিও অলিম্পিকের আর্চারি থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের আর্চার রোমান সানা। কানাডার ডুয়েনাস ক্রিসপিনের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের খেলায় তিনি হেরে যান ৪-৬ ব্যবধানে।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে দ্বিতীয় রাউন্ডের খেলায় ক্রিসপিনের মুখোমুখি হন সানা। প্রথম সেটে ২৬-২৫ ব্যবধানে জিতে শুরু করেন খেলা। কিন্তু পরের দুই সেটে হেরে যান ২৫-২৮ ও ২৭-২৯ ব্যবধানে। এরপর চতুর্থ সেটে ২৭-২৬ ব্যবধানে জিতে সমতা আনেন বাংলাদেশের এই আর্চার।

আরো পড়ুন:

চার সেট শেষে পয়েন্ট ৪-৪ হওয়াতে পঞ্চম ও শেষ সেট রূপ নেয় ফাইনালে। কিন্তু এই সেটে মাত্র ১ পয়েন্টের জন্য হেরে যান রোমান। পঞ্চম সেট শেষ হয় ২৫-২৬ ব্যবধানে। মাত্র ১ পয়েন্টের জন্য কোয়ার্টার ফাইনালে যেতে পারেননি।

কিছুক্ষণ আগেই আর্চারির এলিমিনেশনসের প্রথম রাউন্ডে যুক্তরাজ্যের টম হলকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিলেন। তিনি জয় পান ৭-৩ ব্যবধানে।

এর আগে র‍্যাংকিং রাউন্ডে পুরুষ ইভেন্টে বিশ্বের ৬৪ জন আর্চারের সঙ্গে লড়াই করে  সানা ১৭তম স্থানে টিকে ছিলেন। যদিও শুরুর দিকে তিনে ছিলেন শীর্ষ দশে।

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়