ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কলকাতার একাদশে রাসেলের বদলে সাউদি, নেই সাকিব

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ২৮ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৫:৫৪, ২৮ সেপ্টেম্বর ২০২১
কলকাতার একাদশে রাসেলের বদলে সাউদি, নেই সাকিব

আবারও সাকিব আল হাসানকে ছাড়া মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। আরব আমিরাত পর্বে এই নিয়ে চতুর্থ ম্যাচ খেলতে যাচ্ছে দলটি, বরাবরের মতো দিল্লি ক্যাপিটালসের বিপক্ষেও সাকিবকে বাদ দিয়ে একাদশ সাজিয়েছে নির্বাচকরা।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দিল্লির বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে কলকাতা। এই ম্যাচে অভিষেক হচ্ছে কিউই পেসার টিম সাউদির। ইনজুরিতে ভোগা উইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেলের পরিবর্তে তাকে খেলানো হচ্ছে।

আরো পড়ুন:

আইপিএল শুরুর প্রথম তিন ম্যাচে সুযোগ পেয়েছিলেন সাকিব। কিন্তু ব্যাট বলে দেখাতে পারেননি সেরাটা। ফলাফল বাকি ম্যাচগুলো বেঞ্চে কাটাতে হচ্ছে।

কলকাতা একাদশ: শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠী, নিতিশ রানা, এউইন মর্গ্যান, দিনেশ কার্তিক, টিম সাউদি, লকি ফার্গুসন, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, সন্দীপ ওয়ারিয়ার। 

ঢাকা/রিয়াদ/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়