ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ওয়ালটন-বিপিজেএ ক্রীড়া উৎসব: দাবার ফাইনাল রাউন্ডে তিনজন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩০, ২ অক্টোবর ২০২১   আপডেট: ০৮:৩৪, ২ অক্টোবর ২০২১
ওয়ালটন-বিপিজেএ ক্রীড়া উৎসব: দাবার ফাইনাল রাউন্ডে তিনজন

‘ওয়ালটন-বিপিজেএ ক্রীড়া উৎসব-২০২১’ এ দাবা ইভেন্টের ফাইনাল রাউন্ডে উঠেছেন তিনজন। তারা হলেন- কাজল হাজরা, খোকন সিকদার ও নবী উল ইসলাম নয়ন। শেষ রাউন্ডের জয়ের ভিত্তিতে তাদের মধ্য থেকে হবেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয়। আজ বেলা ১১ টায় বাংলাদেশ ফটোজার্নালিস্টস এসোসিয়েশনের নিজস্ব মিলনায়তনে দাবা ইভেন্টের চূড়ান্ত রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

গেল ১০ সেপ্টেম্বর শুরু হয় ‘ওয়ালটন-বিপিজেএ ক্রীড়া উৎসব-২০২১’। ইতোমধ্যে নারীদের লুডু, পুরুষদের শ্যুটিং, ১০০ মিটার স্প্রিন্ট, মিনি ম্যারাথন ও ফুটবল ইভেন্ট শেষ হয়েছে। চলছে পুরুষদের দাবা ও ক্যারম ইভেন্ট।

এবারের আয়োজনে ফুটবল, ১০০ মিটার স্প্রিন্ট, মিনি ম্যারাথন (সিনিয়র), দাবা, ক্যারাম, এয়ারগান শ্যুটিং, লুডু (মহিলা) ডিসিপ্লিন রয়েছে।

ওয়ালটন- বিপিজেএ ক্রীড়া উৎসবের সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। মিডিয়া পার্টনার হিসেবে আছে এটিএন বাংলা। রেডিও পার্টনার রেডিও টুডে। আর অনলাইন পার্টনার দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়