ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চার পরিবর্তন নিয়ে মুশফিকদের বিপক্ষে ব্যাটিংয়ে সাকিবের বরিশাল

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ২৯ জানুয়ারি ২০২২   আপডেট: ১৩:১২, ২৯ জানুয়ারি ২০২২
চার পরিবর্তন নিয়ে মুশফিকদের বিপক্ষে ব্যাটিংয়ে সাকিবের বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছে ফরচুন বরিশাল।  শনিবার (২৯  জানুয়ারি) দুপুরে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুশফিকুর রহিমের খুলনার বিপক্ষে ব্যাট করছে সাকিব আল হাসানের বরিশাল।

টস জিতে বরিশালকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানা খুলনা। আগের তিন ম্যাচের দুটিতে জেতা খুলনা তাদের একাদশে এক পরিবর্তন এনেছে। আগের দিনের একাদশ থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার নাবিল সামাদ এবং তার বদলে জায়গা পেয়েছেন ডানহাতি স্পিনার মোহাম্মদ শরিফউল্লাহ।

আরো পড়ুন:

নিজেদের একাদশে চারটি পরিবর্তন এনেছে বরিশাল। বাদ পড়েছেন সৈকত আলি, নাইম হাসান, তাইজুল ইসলাম ও ডোয়াইন ব্রাভো। তাদের জায়গায় দলে নেওয়া হয়েছে মেহেদি হাসান রানা, ইরফান শুক্কুর, শফিকুল ইসলাম ও মুজিব উর রহমানকে। 

খুলনা টাইগার্স একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, রনি তালুকদার, ইয়াসির আলী চৌধুরী, থিসারা পেরেরা, শেখ মেহেদী হাসান, ফরহাদ রেজা, সেকুগে প্রসন্ন, মোহাম্মদ শরিফউল্লাহ ও কামরুল ইসলাম রাব্বি।

ফরচুন বরিশাল একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, সৈকত আলী, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মুজিব উর রহমান, জিয়াউর রহমান, মেহেদী হাসান রানা, শফিকুল ইসলাম, জ্যাক লিনটট।

চট্টগ্রাম/রিয়াদ  

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়