ঢাকা     শুক্রবার   ০৮ মে ২০২৬ ||  বৈশাখ ২৫ ১৪৩৩ || ২০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জিদানে দেশে ফিরবেন, আশা ফ্রান্সের প্রেসিডেন্টের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ৯ জুন ২০২২   আপডেট: ১২:১৩, ৯ জুন ২০২২
জিদানে দেশে ফিরবেন, আশা ফ্রান্সের প্রেসিডেন্টের

প্যারিস সেন্ট জার্মেইতে কোচের পদটি এখন অনিশ্চয়তার মধ্যে, চ্যাম্পিয়নস লিগে আরেকটি ব্যর্থতার বছর শেষে মাউরিসিও পচেত্তিনোর চাকরি ঝুঁকির মুখে। শোনা যাচ্ছে, আর্জেন্টাইন কোচকে সরিয়ে জিনেদিন জিদানকে আনার কথা ভাবছে ফরাসি চ্যাম্পিয়নরা। এবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁও প্যারিসের ক্লাবে সাবেক রিয়াল মাদ্রিদ কোচকে দেখার ইচ্ছা প্রকাশ করলেন।

রিয়ালের প্রস্তাবের মধ্যেও কিলিয়ান এমবাপ্পেকে শেষ মুহূর্তে পিএসজিতে থেকে যাওয়ার ব্যাপারে রাজি করান ফ্রান্সের রাষ্ট্রপ্রধান। এবার তার আশা, পিএসজিকে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব লাভে সহায়তা করতে দেশে ফিরবেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

আরো পড়ুন:

আরএমসি স্পোর্টকে ম্যাক্রোঁ বলেছেন, ‘কিলিয়ান এমবাপ্পের সঙ্গে আমি কথা বলতে পেরেছিলাম, কিন্তু সে তার বিবেকবোধ থেকে সিদ্ধান্ত নিয়েছে। সে খুব পরিণত, অনেক দায়িত্ববোধের সঙ্গে সে তার ক্যারিয়ার তৈরি করছে এবং প্রতিশ্রুতি রক্ষা করছে।’

জিদানের কোচ হওয়ার গুঞ্জনের প্রতিক্রিয়ায় ফ্রান্সের প্রধান বললেন, ‘আমি জিনেদিন জিদানের সঙ্গে কথা বলিনি। কিন্তু আমি তার অপরিসীম প্রশংসা করি, খেলোয়াড় ও কোচ হিসেবে। আমরা সত্যিই এমন প্রতিভার একজন অ্যাথলেট ও কোচকে ফরাসি চ্যাম্পিয়নশিপে চাই, যিনি তিনটি বড় কাপ এনে দিতে সক্ষম।’

প্রথম কোচ হিসেবে রিয়ালের সঙ্গে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতা জিদানেকে নিয়ে আশাবাদী ম্যাক্রোঁ, ‘আমি কামনা করবো ফরাসি চ্যাম্পিয়নশিপের প্রভাব ও ফ্রান্সের জন্য তিনি ফিরে আসবে এবং একটি বড় ফরাসি ক্লাবে তিনি প্রশিক্ষণ দিলে সেটা হবে দারুণ। আমাকে বলতেই হয় যে ফ্রান্স খেলাধুলা ও ফুটবলের দারুণ একটি দেশ। এই খেলাকে অনেকে ভালোবাসে। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো সেরা (এখানে আছে)।’

ফরাসি লিজেন্ড রিয়ালকে ২০১৬ থেকে ২০১৮ এবং ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত কোচিং করান। টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতানোর পাশাপাশি মাদ্রিদ ক্লাবকে দুটি লা লিগা ও দুটি ক্লাব বিশ্বকাপ জেতান। এমন সমৃদ্ধশালী কোচকে তো চাওয়া পিএসজির জন্য স্বাভাবিক।  

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়