ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জয় দিয়ে শেষ করলো বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ২ আগস্ট ২০২৩   আপডেট: ১২:৪৭, ২ আগস্ট ২০২৩
জয় দিয়ে শেষ করলো বার্সেলোনা

মার্কিন যুক্তরাষ্ট্রে মৌসুম পূর্ব প্রস্তুতি পর্ব জয় দিয়ে শেষ করলো বার্সেলোনা। আজ বুধবার সকালে শেষ ম্যাচে তারা এসি মিলানকে হারিয়েছে ১-০ গোলে। জয়সূচক একমাত্র গোলটি করেছেন আংসু ফাতি।

এদিন প্রথমার্ধে কোনো দল গোল না পেলেও বিরতির পর ৫৫ মিনিটে আংসু ফাতির গোলে এগিয়ে যায় তারা। তাকে গোলে সহায়তা করেন আলেহান্দ্রো বালদে।

আরো পড়ুন:

যুক্তরাষ্ট্রে মৌসুম পূর্ব প্রস্তুতি পর্বের প্রথম ম্যাচে জুভেন্টাসের সঙ্গে গোলশূন্য ড্র করে। এরপর আর্সেনালের কাছে উড়ে যায় ৫-৩ গোলে। তবে পরের ম্যাচে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারায় ৩-০ গোলে। আর আজ শেষ ম্যাচে ১-০ গোলে হারালো এসি মিলানকে।

এরপর স্পেনে ফিরবে ফাতি-গুনদোগানরা। সেখানে জোয়ান গাম্পার ট্রফিতে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হওয়ার কথা ছিল আগামী বুধবার। কিন্তু ম্যাচটি বাতিল হয়েছে।

আগামী ১৩ আগস্ট রাতে গেটাফের বিপক্ষে লা লিগার নতুন মৌসুমের ম্যাচ দিয়ে আবার মাঠে নামবে কাতালানরা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়