ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১২ মিনিটে ৩ গোল করে টটেনহ্যামকে হারালো বার্সা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ৯ আগস্ট ২০২৩   আপডেট: ১৩:১৩, ৯ আগস্ট ২০২৩
১২ মিনিটে ৩ গোল করে টটেনহ্যামকে হারালো বার্সা

জোয়ান গাম্পার ট্রফিতে ১২ মিনিটের মধ্যে ৩ গোল করে টটেনহ্যাম হটস্পারকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বার্সেলোনা।

এদিন ম্যাচের তৃতীয় মিনিটেই রবার্ত লেভানডোফস্কির গোলে এগিয়ে যায় কাতালানরা। অবশ্য ২৪ মিনিটে টটেনহ্যামের অলিভার স্কিপ গোল করে সমতা ফেরান। এরপর ৩৬ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে দলকে এগিয়ে নেন। তার গোলে ভর করে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় প্রিমিয়ার লিগের দলটি।

আরো পড়ুন:

তবে বিরতির পর চেষ্টা করেও গোল শোধ দিতে পারছিল না জাভির শিষ্যরা। কিন্তু শেষ দিকে ১২ মিনিটের মধ্যে ৩ গোল করে ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত করে।

৮১ মিনিটের মাথায় ফেরান তোরেসের গোলে ফেরে সমতা। এরপর ৯০ মিনিট আংসু ফাতি গোল পেলে এগিয়ে যায় বার্সা। আর ৯০+৩ মিনিটের মাথায় আব্দে এজ্জালজুলি গোলে জয় নিশ্চিত হয় লা লিগার চ্যাম্পিয়নদের।

এ নিয়ে মৌসুম পূর্ব ৫ ম্যাচের চারটিতেই জয় পেল কাতালানরা।

আগামী ১৩ আগস্ট রাতে গেটাফের বিপক্ষে লা লিগার নতুন মৌসুমের ম্যাচ দিয়ে আবার মাঠে নামবে কাতালানরা। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়