ঢাকা     শুক্রবার   ০৮ মে ২০২৬ ||  বৈশাখ ২৫ ১৪৩৩ || ২০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রোনালদোর ফেরার ম্যাচে হারলো আল নাসর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৮, ৯ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ০৯:৩৭, ৯ ফেব্রুয়ারি ২০২৪
রোনালদোর ফেরার ম্যাচে হারলো আল নাসর

বৃহস্পতিবার রাতে কিংডম অ্যারেনায় প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল আল নাসর ও আল হিলাল। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফিরেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তার ফেরার ম্যাচে জয় পায়নি আল নাসর। হেরে গেছে ২-০ গোলে।

এদিন ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে যায় আল হিলাল। এ সময় মিলিনকোভিচ-সাভিচ ডান পায়ের শটে বল জালে জড়ান। তাকে গোলে সহায়তা করেন সৌদ আব্দুলহামিদ।

আরো পড়ুন:

৩০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন সালেম আল দাওসারি। ম্যালকমের বাড়িয়ে দেওয়া বল পেয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে জালে পাঠান তিনি। এই দুটি গোল বাকি সময়ে অবশ্য আর শোধ দিতে পারেনি আল নাসর। আর আল হিলালও ব্যবধান আর বেশি বাড়াতে পারেনি।

গেল ২৪ জানুয়ারি চীন সফরে যাওয়ার কথা ছিল আল নাসরের। কিন্তু রোনালদো পেশির ইনজুরিতে পড়ায় তারা সেই সফর বাতিল করে। মোট ১৭দিন ইনজুরিতে থাকার পর বৃহস্পতিবার মাঠে নামেন তিনি। খেলেন পুরো ৯০ মিনিট যদিও তার ফেরার ম্যাচটি সুখকর হয়নি তাদের জন্য।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগে আল ফায়হার মুখোমুখি হবে আল নাসর।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়