ঢাকা     শুক্রবার   ০১ মে ২০২৬ ||  বৈশাখ ১৮ ১৪৩৩ || ১৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আরও পাঁচ বছর বার্সেলোনায় থাকছেন লোপেজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ১ নভেম্বর ২০২৪  
আরও পাঁচ বছর বার্সেলোনায় থাকছেন লোপেজ

বার্সেলোনার একাডেমি পেরিয়ে মূল দলে সুযোগ পাবার পর থেকেই আলো ছড়িয়ে যাচ্ছেন ফেরমিন লোপেজ। ধারাবাহিকভাবে পারফর্ম্যান্সের পুরস্কার পেলেন হাতেনাতে। এই মিডফিল্ডারের সঙ্গে আরও পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করলো বার্সেলোনা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক বিবৃতিতে লোপেজের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা। ২১ বছর বয়সী স্প্যানিশ তারকার সঙ্গে ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে কাতালানরা।রিলিজ ক্লজ ধরা হয়েছে মোটা অংকের। তাকে নিতে হলে অন্য ক্লাবকে গুনতে হবে ৫০ কোটি ইউরো।

আরো পড়ুন:

বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা লোপেজ গেল মৌসুমে মূল দলে সুযোগ পান। ২০২৩-২৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে গোল করেন ১১টি। চলতি মৌসুমে হ্যান্সি ফ্লিকের দলের হয়ে ৬টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। তাতে দলের জয়ে রেখেছেন অবদান। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৪-১ গোলের জয়ে করেন অ্যাসিস্ট।

এই মৌসুমে লা লিগায় ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে হান্সি ফ্লিকের বার্সেলোনা। গতবারের চ্যাম্পিয়ন রিয়ালের থেকে তারা এগিয়ে আছে ৬ পয়েন্টে।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়