ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ব্যাটিংয়ে রোহিত-কোহলিরা; টানা ১৪ টস হার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ২ মার্চ ২০২৫   আপডেট: ১৬:২৭, ২ মার্চ ২০২৫
ব্যাটিংয়ে রোহিত-কোহলিরা; টানা ১৪ টস হার

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুপুর ৩টায় মুখোমুখি হয়েছে ভারত-নিউ জিল্যান্ড। এই ম্যাচে যে দল জিতবে তারা গ্রুপ ‘এ’ থেকে শীর্ষে থেকে সেমি ফাইনালে ওঠবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ৩টায় শুরু হয়েছে ম্যাচটি।

এই ম্যাচে আবার একটি টস হারলেন রোহিত শর্মা। চ্যাম্পিয়নস ট্রফিতে টানা তৃতীয় টস হার। আর গত বিশ্বকাপের পর থেকে টানা ১৪ ম্যাচে টসে হারলেন তিনি। এদিকে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই কাপ্তান মিচেল স্যান্টনার।

আরো পড়ুন:

টস জিতে স্যান্টনার বলেন, “উইকেট দেখে ভালো মনে হচ্ছে। পাকিস্তানের কন্ডিশন সম্পর্কে ধারণা আছে, তবে এখানকার উইকেট ভিন্ন।” নিউ জিল্যান্ড একটি পরিবর্তন নিয়ে নামছে। ড্যারেল মিচেল একাদশে ঢুকেছেন ডেভন কনওয়ের জায়গায়।

একটি বদল নিয়েই নামছে ভারতও। পেসার হার্ষিত রানাকে বসিয়ে এই ম্যাচে স্পিনার বরুণ চক্রবর্তীকে খেলানো হচ্ছে। এখান থেকেই বুঝা যাচ্ছে উইকেট খুবই নীচু এবং ধীর গতির হবে। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে এবারই প্রথম ইনিংসে ব্যাট করবে ভারত।

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়ং, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম (কিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইলিয়াম ওর্ক।

ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, অক্ষর পটেল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।

ঢাকা/নাভিদ

সর্বশেষ

পাঠকপ্রিয়