ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘ক্যাপ্টেন কুল’ শুধু ধোনির

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ১ জুলাই ২০২৫   আপডেট: ২২:০৪, ১ জুলাই ২০২৫
‘ক্যাপ্টেন কুল’ শুধু ধোনির

বিশ্ব ক্রিকেটে মাহেন্দ্র সিং ধোনিকে ক্যাপ্টেন কুল হিসেবেই বিবেচনা করা হয়। সমর্থকদের দেওয়া নামটাই হয়ে উঠেছে ধোনির সবচেয়ে বড় পরিচয়। 

ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তার নামের পাশে বসেছে এই বিশেষণ। এই বিশেষণে যেন চিরকাল তারই থাকে এজন্য ট্রেডমার্কের আবেদন করেছিলেন ধোনি। সেই আবেদনও গ্রহণ হয়েছে। এখন কেবল আনুষ্ঠিনকতার অপেক্ষা। ‘ক্যাপ্টেন কুল’ ট্রেডমার্ক শুধুই হবে ধোনির। 

আরো পড়ুন:

গত ১৬ জুন ভারতের ট্রেডমার্ক রেজিস্ট্রিতে ধোনির আবেদন গ্রহণ করা হয়। আবেদনটি ‘ক্লাস ৪১’-এ অন্তর্ভুক্ত হয়েছে, যা খেলাধুলার প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট সেবার বিষয়ে তৈরি করা হয়েছে। আবেদন গ্রহণের পর ১২০ দিনের মধ্যে যদি কোনো আপত্তি না ওঠে, ধোনি আনুষ্ঠানিকভাবে ‘ক্যাপ্টেন কুল’ ট্রেডমার্কের মালিক হবেন।

যদিও ২০২১-এর জুলাইয়ে প্রভা স্কিল স্পোর্টস প্রাইভেট লিমিটেড (ওপিসি) নামের একটি অনলাইন গেমিং ও গেমিং সার্ভিসের জন্য ক্যাপ্টেন কুল নামটি ট্রেডমার্ক পেতে আবেদন করে। এর বিরুদ্ধে ধোনি আপত্তি জানান এবং একে তার ব্র্যান্ডের অপব্যবহারের জন্য ‘অসৎ উদ্দেশ্যপূর্ণ চেষ্টা’ বলে উল্লেখ করেন। প্রায় চারটি শুনানি শেষে ট্রেডমার্ক রেজিস্ট্রি আবেদন বাতিল করে দেয়। 

ধোনির আইনজীবী মানসী আগরওয়াল ইন্ডিয়া টুডেকে বলেছেন, ‘‘ক্যাপ্টেন কুল’—নামটি সরাসরি ধোনির সঙ্গে সম্পর্কযুক্ত। এই নাম ভক্ত থেকে সংবাদমাধ্যমে ধোনির সঙ্গে অনেক দিন ধরে ব্যবহার করা হচ্ছে এবং সেটা ধোনির পরিচিতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত বলেও দাবি করেন তারা।’’

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়