ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ক্রীড়া উপদেষ্টা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১১:৩৩, ৫ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ক্রীড়া উপদেষ্টা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফাইল ফটো।

টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের ‘পাশে দাঁড়াতে’ ভারতে সঙ্গে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এ জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে ধন্যবাদ জানান। 

আরো পড়ুন:

ক্রীড়া উপদেষ্টা লেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তাঁর দেশ ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।

আরো পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে ভারতের ম্যাচ বয়কট

বুধবার ইসলামাবাদে মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, “আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।”

বাংলাদেশের নিরাপত্তাশঙ্কা আমলে না নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দলটিকে টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয়। এরপরই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয়। তবে সিদ্ধান্তটি গত সপ্তাহে ঘোষণা করা হলেও এর কারণ এই প্রথম প্রকাশ করল পাকিস্তান সরকার।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়