৯৩ রানে জিতল ভারত
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে ভারত। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে দিল্লিতে নামিবিয়াকে ৯৩ রানে হারিয়েছে তারা। ভারত আগে ব্যাট করে ৯ উইকেটে ২০৯ রান করে। জবাব দিতে নেমে ১৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৬ রানে থামে নামিবিয়া।
রান তাড়া করতে নেমে ভারতের বোলিং তোপের মুখে সুবিধা করতে পারেনি নামিবিয়া। তাদের মাত্র পাঁচজন ব্যাটার দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তাদের মধ্যে লরেন স্টিনকাম্প ২৯ রান করেন সর্বোচ্চ। এছাড়া জান ফ্রাইলিংক ২২, জেরহার্ড এরাসমাস ১৮, জান নিকোল লোফতি-ইয়াতন ১৩, ও জানে গ্রিন করেন ১১ রান।
বল হাতে বরুণ চক্রবর্তী ২ ওভারে ৭ রানে ৩টি উইকেট নেন। অক্ষর প্যাটেল ৩ ওভারে ১ মেডেনসহ ২০ রানে নেন ২টি উইকেট। হার্দিক পান্ডিয়া ৪ ওভারে ২১ রানে পান ২টি।
ব্যাট হাতে ৫২ রান ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন পান্ডিয়া।
তার আগে ভারতের ইশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া ফিফটির দেখা পান। ইশান ২৪ বলে ৬টি চার ও ৫ ছক্কায় করেন ৬১ রান। আর পান্ডিয়া ২৮ বলে ৪টি চার ও ৪ ছক্কায় করেন ৫২ রান। এছাড়া তিলক ভার্মা ২৫, শিবম দুবে ২৩, সঞ্জু স্যামসন ২২ রান করেন। বল হাতে নামিবিয়ার জেরহার্ড এরাসমাস ৪ ওভারে ২০ রানে ৪টি উইকেট নেন।
ঢাকা/আমিনুল