ঢাকা     শনিবার   ০৭ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২২ ১৪৩২ || ১৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

২০০ টাকায় দেখা যাবে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ৭ মার্চ ২০২৬  
২০০ টাকায় দেখা যাবে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ

চার মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ওয়ানডে খেলতে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলায় এক সপ্তাহেই তিনটি ওয়ানডে ম‌্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তান। ১১ মার্চ শুরু হবে সিরিজ। ১৩ মার্চ দ্বিতীয় এবং ১৫ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

আসন্ন ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ২০০ টাকা। সর্বোচ্চ টিকিটের দাম ২০০০ টাকা।

ক্রিকেটপ্রেমীরা অনলাইনে টিকিট কিনতে পারবেন। এজন্য www.gobcbticket.com.bd ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

সবচেয়ে কম দামের টিকিট রাখা হয়েছে ইস্টার্ন গ্যালারিতে, যার মূল্য ২০০ টাকা। এরপর রয়েছে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারি। এই দুটি গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ৪০০ টাকা। ক্লাব হাউস সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) এবং ক্লাব হাউস নর্থের (শহীদ জুয়েল স্ট্যান্ড) টিকিট মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা।

এছাড়া ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ ১২০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ ১০০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ ১০০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম (আপার এবং লোয়ার) ২০০০ টাকা। সবচেয়ে বেশি মূল্যের টিকিট রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডে।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়