সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৬
‘বছরের সেরা মেধাবী’ ১২ শিক্ষার্থীর নাম ঘোষণা
আরিফ সাওন || রাইজিংবিডি.কম
নিজস্ব প্রতিবেদক : দেশ ব্যাপী আয়োজিত সৃজনশীল মেধা অন্বেষণ-২০১৬ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ী ‘বছরের সেরা মেধাবী’ ১২ শিক্ষার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে দিনব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণ-২০১৬ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার পর শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ ‘বছরের সেরা মেধাবী’ ১২ শিক্ষার্থীর নাম ঘোষণা করেন। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন।
‘বছরের সেরা মেধাবী’ ১২ শিক্ষার্থী হচ্ছে- ‘ভাষা ও সাহিত্য’ বিষয়ে ময়মনসিংহ জিলা স্কুলের নাহিয়ান ইসলাম ইনান, রাজউক উত্তরা মডেল কলেজের সিরাতল মোস্তাকিম শ্রাবণী এবং লালমনিরহাটের মজিদা খাতুন সরকারী মহিলা কলেজের মৌমিতা রহমান ঈপসিতা।
‘দৈনন্দিন বিজ্ঞান/বিজ্ঞান’ বিষয়ে দিনাজপুরের আমেনা-বাকী রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজের মো. মখলেসুর রহমান ইমন, জয়পুরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতাব্দী রায় এবং বগুড়ার সরকারী আযিযুল হক কলেজের মাহিয়া আহমেদ।
‘গণিত ও কম্পিউটার’ বিষয়ে রংপুর জিলা স্কুলের শ্বাশত সাহা রায়, কুমিল্লা জিলা স্কুলের শৌর্য দাশ এবং ঢাকার নটরডেম কলেজের শেখ আজিজুল হাকিম।
‘বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ’ বিষয়ে বি-বাড়ীয়ার অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের মোতাকাব্বির বিন মোতাহার, কুমিল্লা জিলা স্কুলের নাজমুস সাকিব এবং বিয়ানী বাজার সরকারী কলেজের ঐশ্বর্য সাহা উর্মি।
এ মাসে দেশব্যাপী অনুষ্ঠিত সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৬ প্রতিযোগিতায় ২ লাখ শিক্ষার্থী অংশ নেয়। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ের প্রতিযোগিতা শেষে আজ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রাইজিংবিডি/ঢাকা/৩১ মার্চ ২০১৬/আরিফ সাওন/বকুল
রাইজিংবিডি.কম