ঢাকা     শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জ-৪: স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ৬ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৯:৪০, ৬ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জ-৪: স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলমের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আদালতে মামলা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি নারায়ণগঞ্জ আমলী আদালত ফতুল্লায় মামলাটি করেন।

আরো পড়ুন:

মামলায় মোহাম্মদ শাহ আলম ছাড়াও তার স্ত্রী, দুই ছেলে এবং কর্মী সোহাগ ও শরীফকে আসামি করা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

মামলার আবেদনে উল্লেখ করা হয়, স্বতন্ত্র প্রার্থী হওয়া সত্ত্বেও মো. শাহ আলম নিজেকে বিএনপির প্রার্থী হিসেবে উপস্থাপন করে হরিণ প্রতীকে ভোট চাইছেন। তিনি নির্বাচনি প্রচারে ‘তারেক রহমানের মার্কা হরিণ মার্কা, দেশনেত্রীর মার্কা হরিণ মার্কা’ স্লোগান ব্যবহার করে ভোটারদের বিভ্রান্ত করছেন বলে অভিযোগ আনা হয়। আবেদনে আরো বলা হয়, এসব কর্মকাণ্ড নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া বলেন, “স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর বিএনপি থেকে বহিষ্কৃত হলেও শাহ আলম নির্বাচনি প্রচারে তার প্রতীককে তারেক রহমান ও খালেদা জিয়ার মার্কা হিসেবে উপস্থাপন করছেন। এটি প্রতারণা ও জালিয়াতির শামিল। এতে ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন।”

তিনি আরো বলেন, “এই কারণে বাদী সাইফুল ইসলাম আদালতে জালিয়াতির মামলা করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে সিআইডিকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।”

ঢাকা/অনিক/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়