ঢাকা     শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপির ভোট পেয়ে সরকার গঠন করবে ১১ দলীয় জোট, আশা সাদিক কায়েমের

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ৬ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৫:৫৩, ৬ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির ভোট পেয়ে সরকার গঠন করবে ১১ দলীয় জোট, আশা সাদিক কায়েমের

শুক্রবার বেলা ১১টায় পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম

১১ দলীয় জোট বিএনপির সমর্থকদের ভোট পেয়ে সরকার গঠন করবে বলে আশা ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।

তিনি বলেন, “বাংলাদেশে এ পর্যন্ত পাঁচটি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। এসব নির্বাচনে তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছেন। ডাকসু থেকে শুরু হয়ে সর্বশেষ জকসু পর্যন্ত এ ধারাবাহিকতা বজায় রয়েছে।”

আরো পড়ুন:

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন সাদিক কায়েম।

সাদিক কায়েম বলেন, “আমরা দেখেছি, অনেক নেতা জুলাই আন্দোলনের দেড় বছর পর দেশে ফিরে এসে নানা ধরনের ভুয়া বক্তব্য দিচ্ছেন। এসব কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। আমরা কাজের কথা বিশ্বাস করি; যারা নিজেদের কাজের মাধ্যমে ইতোমধ্যে প্রমাণ করেছেন, তারাই বিশ্বাসযোগ্য। যারা দেশ থেকে মুচলেকা দিয়ে পালিয়ে গিয়েছিল, তাদের আমরা বিশ্বাস করবো না। ইতোমধ্যে বিএনপির অনেক নেতা ১১ দলীয় জোটের পক্ষে অবস্থান নিয়েছেন।”

আগামী দিনের বাংলাদেশ প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, “ডা. শফিকুর রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ গড়ে উঠবে, সেখানে জনপ্রতিনিধিরা সবসময় জনগণের কাছে জবাবদিহির মধ্যে থাকবেন। জনগণকে আর এমপি বা মন্ত্রীর কাছে যেতে হবে না, বরং আপনার এমপি ও মন্ত্রীই আপনার কাছে আসবে এবং আপনার অধিকার নিশ্চিত করবে, ইনশাল্লাহ।”

এ সময় জনসভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, পটুয়াখালী-২ (বাউফল) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদসহ পটুয়াখালী জেলার চারটি আসনের মনোনীত প্রার্থীরা।

ঢাকা/ইমরান/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়