ঢাকা     সোমবার   ১৮ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩৩ || ২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাবার কবরের পাশে সমাহিত হলেন মিজানুর রহমান সিনহা

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ১৮ মে ২০২৬   আপডেট: ১৯:৪৪, ১৮ মে ২০২৬
বাবার কবরের পাশে সমাহিত হলেন মিজানুর রহমান সিনহা

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাবার কবরের পাশে সমাহিত হলেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।

সোমবার (১৮ মে) বিকেলে উপজেলার কলমা ইউনিয়নের কলমা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে ডহুরী গ্রামে তাকে দাফন করা হয়।

এর আগে, দুপুরে মিজানুর রহমান সিনহার মরদেহ গ্রামের বাড়িতে এলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তাকে এক নজর দেখতে ছুটে আসেন তার দীর্ঘ দিনের রাজনৈতিক সহকর্মীরা।

শুক্রবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।

ঢাকা/রতন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়