ঢাকা     শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহের মহেশপুরে জামায়াতের নারী সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ৬ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৫:২২, ৬ ফেব্রুয়ারি ২০২৬
ঝিনাইদহের মহেশপুরে জামায়াতের নারী সমাবেশ

মহেশপুর উপজেলা অডিটোরিয়াম মাঠে জামায়াতে ইসলামীর নারী সমাবেশ।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা অডিটোরিয়াম মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মতিয়ার রহমান।

আরো পড়ুন:

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাছুমা খাতুন ও জাকসুর এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেহেনা খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে মতিয়ার রহমান বলেন, “দেশ গঠনে নারীদের ভূমিকা অপরিসীম। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

তিনি সবাইকে  দাড়িপল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি আরো বলেন, “দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে নারীদের সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন।”

ঢাকা/সোহাগ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়