ঢাকা     শুক্রবার   ০৮ মে ২০২৬ ||  বৈশাখ ২৫ ১৪৩৩ || ২০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মোসাদ্দেকের রেকর্ড গড়া সেঞ্চুরির পরও আবাহনীর হার, সেঞ্চুরিতে ভাস্বর রাতুল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ৭ মে ২০২৬   আপডেট: ২০:৪১, ৭ মে ২০২৬
মোসাদ্দেকের রেকর্ড গড়া সেঞ্চুরির পরও আবাহনীর হার, সেঞ্চুরিতে ভাস্বর রাতুল

ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডেও জয়ের দেখা পায়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। জয়ের ধারায় রয়েছে শিরোপা প্রত্যাশী মোহামেডান স্পোর্টিং ক্লাব।

আবাহনী না জিতলেও দলটির অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত রয়েছেন লাইমলাইটে। এদিন ব্যাট হাতে ঝড় তুলে মাত্র ৪৯ বলে সেঞ্চুরি পেয়েছেন মোসাদ্দেক। যা বাংলাদেশি ক্রিকেটারদের লিস্ট ‘এ’ ক্রিকেটে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরি। এর আগে হাবিবুর রহমান সোহানও ৪৯ বলে সেঞ্চুরি পেয়েছিলেন। এছাড়া ৫০ বলে সেঞ্চুরি আছে মাশরাফি বিন মুর্তজার।

আরো পড়ুন:

ক্রিকেটার্স একাডেমিতে ৬ চার ও ১০ ছক্কার ঝড়ে মোসদ্দেক ১০১ রান করেন। তার ঝড়ো ইনিংসে ভর করে আবাহনী ৫ উইকেটে ২০৯ রান করে। রান পাননি সৌম্য সরকার। মাত্র ১৪ রান করে ফেরেন। সাব্বির করেন ২ রান। আবাহনীর করা এই রান টপকে যায় সিটি ক্লাব। ২৫.৪ ওভারে তারা লক্ষ্য ছুঁয়ে ফেলে। জয় পায় ২ উইকেটে। ওপেনার মেহেদী মারুফ ৭১, তাহজিবুল ৪০ এবং আব্দুল গাফফার সাকলাইন ২৫ রান করেন।

দ্বিতীয় রাউন্ডে সেঞ্চুরির দেখা পেয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের সামিউন বশির রাতুল। ৭০ বলে ১১৬ রান করেন তিনি। তার সেঞ্চুরিতে ভর করে লিজেন্ডস অব রূপগঞ্জ ৮ উইকেটে ৩৫৮ রান করে। জবাব দিতে নেমে বসুন্ধরা স্ট্রাইকার্স ২৭৫ রানের বেশি করতে পারেনি। জিয়াউর রহমান ২ চার ও ৭ ছক্কায় ৬১ রান করেন।

এদিকে মোহামেডান ৫ উইকেটে হারিয়েছে ব্রাদার্সকে। তাদের জয়ের নায়ক তাইবুর পারভেজ। ব্যাটিংয়ে ৭৪ ও বল হাতে ২ উইকেট নিয়ে তাইবুর জিতিয়েছেন দলকে। তাইবুর বাদে মোহামেডানের হয়ে ৮২ রান করেছেন তাওহীদ হৃদয়। আগে ব্যাটিং করে ব্রাদার্স ২০৯ রান করেন। মোহামেডান জয় নিশ্চিত করে ১১ বল হাতে রেখে।

ঢাকা লেপার্ডস ৩১ রানে হেরেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে। লেপার্ডস অগ্রণী ব্যাংককে ৯ উইকেটে ২৪৬ রানে আটকে রাখে। পেসার আলাউদ্দিন বাবু পেয়েছেন ৫ উইকেট। কিন্তু লেপার্ডের ব্যাটসম্যানরা এদিন দায়িত্ব পালন করতে পারেনি। ২১৫ রানে গুটিয়ে যায়।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৩২ রানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে। প্রাইম ব্যাংক ৯ উইকেটে ২০০ রান করে। গুলশান আটকে যায় ১৬৮ রানে।

সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন মুনিম শাহরিয়ার। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে মুনিম ৫৮ বলে ৯২ রান করেন। ১১ চার ও ৫ ছক্কায় ৯২ রান করেন। আগে ব্যাটিং করে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৮ উইকেটে ২৮৫ রান করে। জবাব দিতে নেমে রূপগঞ্জ টাইগার্স ১০৩ রানে গুটিয়ে যায়। মোহাম্মদ রুবেল পেয়েছেন ৪ উইকেট।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়