পচা সবজি ও কলাগাছ থেকে পরিবেশবান্ধব পণ্য তৈরির প্রশংসা প্রধানমন্ত্রী
পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনযোগ্য পলিথিন এবং কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১৪ জুন) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তার উদ্ভাবিত বিভিন্ন পণ্য সম্পর্কে অবগত হন।
সাক্ষাৎকালে সাজ্জাদুল ইসলাম প্রধানমন্ত্রীকে জানান, তিনি পচা ও পরিত্যক্ত সবজি ব্যবহার করে জৈবভাবে পচনশীল পলিথিন এবং কলাগাছের তন্তু দিয়ে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এসব পণ্য পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি দেশীয় কাঁচামাল ব্যবহার করে উৎপাদন করা সম্ভব।
উদ্ভাবকের উপস্থাপনা মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী। দেশীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশবান্ধব এসব উদ্ভাবনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাজ্জাদুল ইসলামের উদ্ভাবনী কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেন এবং গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে তাকে উৎসাহিত করেন প্রধানমন্ত্রী।
ঢাকা/নজরুল/রফিক
হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩