মেদিনা, মরুভূমি আর তরল সোনার মরক্কো
কারাউইন বিশ্ববিদ্যালয় পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়। প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বিষয়ক দাবি রয়েছে অনেক দেশের— চীনারা বলছে, সাংহাইয়ের হাইয়ার স্কুল, পাকিস্তান দাবি করে তক্ষশীলা বিশ্ববিদ্যালয়, ভারতীয়রা বলছে, বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়। তবে গিনেস বুকের রেকর্ড ও ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে কারাউইন বিশ্ববিদ্যালয়কে।