ঢাকা     বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬ ||  আষাঢ় ৪ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডেঙ্গু জ্বরে আরো এক নারীর মৃত্যু

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩১, ২৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডেঙ্গু জ্বরে আরো এক নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা : জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো এক নারীর মৃত্যু হয়েছে। মৃত নারীর নাম শাহিদা বেগম (৫০)।

বুধবার ভোরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শাহিদা বেগম পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের সাইদুর রহমানের স্ত্রী।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত পৌঁনে ৮টার দিকে শাহিদা বেগম খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে এ ভর্তি হন। তিনি বেশ কিছুদিন ধরে ডেঙ্গু জ্বরে রোগে ভুগছিলেন। ডেঙ্গু ছাড়াও তিনি ডায়াবেটিকস ও লিভাররোগে আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মারা যান। এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনায় দু’জন নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে।


রাইজিংবিডি/২৮ আগস্ট ২০১৯/খুলনা/মুহাম্মদ নূরুজ্জামান/বুলাকী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়