ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

নেত্রকোনায় সিলিন্ডার বিস্ফোরণ, আহত ১

নেত্রকোনা সংবাদদাতা   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ২৫ আগস্ট ২০২১  
নেত্রকোনায় সিলিন্ডার বিস্ফোরণ, আহত ১

নেত্রকোনায় জুয়েলারি দোকানে সিলিন্ডার বিস্ফোরণে নান্টু সরকার (৪০) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন।

আরো পড়ুন:

বুধবার (২৫ আগস্ট) সকালে পৌর শহরের ছোটবাজার এলাকায় রাজ শিল্পালয় নামে এক জুয়েলারি দোকানে এই দুর্ঘটনা ঘটে। 

নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত নান্টু সরকার ওই দোকানের মালিক। তিনি শহরের নাগড়া এলাকার বাসিন্দা।

মো. আনোয়ার হোসেন জানান, আজ সকাল ১০টার দিকে শহরের ছোটবাজারের ওই দোকানে সোনা-রূপার ঝালাই কাজ করার সময় হঠাৎ করে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় দোকান মালিকের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে দ্রুত তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও দোকানের অন্যান্য আসবাবপত্র সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

দেবল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়