ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেরি দুর্ঘটনা: চতুর্থ দিনে মোটরসাইকেল উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ৩০ অক্টোবর ২০২১   আপডেট: ১০:২৮, ৩০ অক্টোবর ২০২১
ফেরি দুর্ঘটনা: চতুর্থ দিনে মোটরসাইকেল উদ্ধার

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ার ৫ নম্বর ঘাট এলাকায় ডুবে যাওয়া রো রো ফেরি আমানত শাহ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর)  সকাল ১০টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা চতুর্থ দিনের উদ্ধার অভিযানে এ মোটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হয়।

আরো পড়ুন:

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)  উপ-পরিচালক (উদ্ধার)  ফজলুর রহমান রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত তিনদিনের উদ্ধার অভিযানে ১২ ট্রাক ও কাভার্ডভ্যান এবং এক মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আজ চতুর্থ দিনেন উদ্ধার অভিযানে উদ্ধারকারী হামজা একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। উদ্ধারকারী জাহাজ হামজার সঙ্গে আরেক উদ্ধারকারী জাহাজ রুস্তম অভিযানে যোগ দিয়েছে। বাকি যানবাহনগুলো দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে।

চন্দন/বুলাকী

সর্বশেষ

পাঠকপ্রিয়