ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

একজোট হয়ে প্রতিবাদ ও বিক্ষোভে ২৩ পরাজিত প্রার্থী

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ২৮ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৫:১৩, ২৮ ডিসেম্বর ২০২১
একজোট হয়ে প্রতিবাদ ও বিক্ষোভে ২৩ পরাজিত প্রার্থী

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত কামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলে জালিয়াতির অভিযোগ এনে চেয়ারম্যান, মেম্বারসহ ২৩ পরাজিত প্রার্থী এবং কর্মী-সমর্থকরা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে। 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) কামদিয়া ইউনিয়নের পাঁচবিবি রোডের তিন মাথা মোড়ে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন- কামদিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মশফিকুর রহমান চৌধুরী উজ্জল, মিজানুর রহমান চৌধুরী, আলম সরকার, মোফাচ্ছেরীন আলম, ২ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুল মমিন, ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী পারভেজ ইসলাম প্রমুখ।

বক্তারা এই নির্বাচনে জালিয়াতির অভিযোগ আনেন এবং এই ফলাফল বাতিল করে পুণরায় নির্বাচনের দাবি জানান।  

প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল কামদিয়া বন্দরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। 

এ ব্যাপারে এর আগেও গতকাল (২৭ ডিসেম্বর) রিটানিং অফিসার বরাবর ২৩ পরাজিত প্রার্থী অভিযোগ দায়ের করেন। 

সিদ্দিক আলম দয়াল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়