ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পদ্মা সেতু:  খুলনায় আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ২২ জুন ২০২২  
পদ্মা সেতু:  খুলনায় আনন্দ শোভাযাত্রা

পদ্মা সেতুর উ‌দ্বোধন স্মরণীয় করে রাখতে বুধবার (২২ জুন) খুলনা মহানগরী‌তে আন‌ন্দ মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

খুলনার সিটি মেয়র তালুকদার আব্দুল খা‌লেক বেলুন ও কবুতর উড়িয়ে এ শোভাযাত্রার উদ্বোধন করেন। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় ক‌মি‌টির উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। 

আরো পড়ুন:

আ‌য়োজক‌দের অনুসা‌রীরা হালকা ব্লু রঙয়ের গে‌ঞ্জি, জাতীয় পতাকা, পদ্মা সেতুর প্রতিচ্ছ‌বির পতাকা, বেলুন আর কবুতর হা‌তে নি‌য়ে এই শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি ফুলবা‌ড়ি গেট ঘুরে হাদিস পার্কে গিয়ে শেষ হয়। 

সিটি মেয়র ব‌লেন, পদ্মা সেতু শেখ হা‌সিনার সাহস ও দৃঢ় নেতৃ‌ত্বের স্মরণীয় প্রতীক। ২১ জেলার মানু‌ষের অর্থনী‌তির সিংহদার এ সেতু। 

শোভাযাত্রায় অংশ নেন এম‌ডিএ বাবুল রানা, শেখ আশরাফুজ্জামান, শেখ মোহাম্মদ আলী, আনিসুর রহমান বিশ্বাস, স্বপন গুহ, ম‌ফিজুল ইসলাম টুটুল, চৌধুরী রায়হান ফ‌রিদ, নিজাম উর রহমান লালু, হা‌ফিজুর রহমান, মিজানুর রহমান বাবু, রসু আক্তার, অধ‌্যাপক আলমগীর ক‌বির, অধ‌্যাপক শেখ আবুল বাসার, শাহীন জামান পন, ইকবাল হো‌সেন বিপ্লব, শেখ মোশা‌রেফ হো‌সেন, শ‌্যামল সিংহ রায়, মিনা আ‌জিজুর রহমান, মকবুল হো‌সেন মিন্টু, মো. আবু জাফর প্রমুখ।

নূরুজ্জামান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়