ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ১২ এপ্রিল ২০২৩  
গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

গোপালগ‌ঞ্জের কা‌শিয়ানীতে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব‌্যাটারিচা‌লিত ইজিবাইকের চালক মিরাজ শেখ (৫৫) নিহত হয়েছেন। 

বুধবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচে রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত মিরাজ শেখ কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের চর পদ্মবিলা গ্রামের মৃত ধলা মিয়া শেখের ছেলে।

ফিরোজ আলম জানান, মিরাজ শেখ ইজিবাইক নিয়ে ভাটিয়াপাড়া গোলচত্বর থেকে চরপদ্মবিলা যাচ্ছিলেন। এ সময় ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচে রেলক্রসিং পার হতে গেলে টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ইজিবাইকটিকে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মিরাজ শেখ মারা যান।  

 

বাদল/তারা 

সর্বশেষ

পাঠকপ্রিয়